Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

আবারও রিমান্ডে সালমান এফ রহমান

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হওয়া হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার

উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।


মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালায়। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মো. আমিন।


নিহতের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন