Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

৭ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

ডেস্ক রিপোর্টঃ
৫ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
# ফাইল ফটো



স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৭ ধাপে এ নির্বাচন করার পরিকল্পনা ইসির। প্রথম ধাপে ৮০ উপজেলার নির্বাচন হবে ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল ও সপ্তম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে।          

সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

ইসি সানাউল্লাহ আরও জানান, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করতে হবে। ইসির পরিকল্পনা হলো, শুরুতে ইউনিয়ন পরিষদের নির্বাচন করা। 

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার থেকে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

৫ ঘন্টা আগে সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন