Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুন ২, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয়

লিটারে ৫ টাকা কমবে সয়াবিন তেলের দাম

ডেইলি বাংলাদেশ মিরর
২১ দিন আগে মঙ্গলবার, জুন ২, ২০২৬
# ফাইল ফটো

লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্তে নেওয়া হয়েছে সয়াবিন তেলের দাম। পাম তেলের দাম কেজিতে ৪ টাকা কমবে।

এ তথ্য জানায়, বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেন, খোলা সয়াবিন তেল ১৫৪ টাকা থেকে ১৪৯ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৭৪ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা এবং পাম তেল ১২৮ টাকা থেকে ১২৪ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে। এ দাম কর্যকর করা হবে দুয়েকদিনের মধ্যেই।


২১ দিন আগে মঙ্গলবার, জুন ২, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন