Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

স্বাস্থ্য

গরুর মাংসের সুস্বাদু মুঠো কাবাব তৈরির রেসিপি

ডেইলি বাংলাদেশ মিরর
৭ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
# ফাইল ফটো

গরুর মাংসের মুঠো কাবাব তৈরির করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের সুস্বাদু মুঠো কাবাব তৈরির রেসিপি-

** তৈরি করতে যা লাগবে

১. গরুর কিমা- আধা কেজি

২. গরম মসলা বাটা- ১ টেবিল চামচ

৩. লবণ- স্বাদ অনুযায়ী

৪. সরিষার তেল- মাখানোর জন্য

৫. পেঁয়াজ কুচি- আধা কাপ

৬. ধনিয়া পাতা ও কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ

৭.তেল- ভাজার জন্য

৮.আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ।

** যেভাবে তৈরি করবেন

গরুর মাংসের কিমা ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিতে হবে। এবার তাতে সব বাটা মসলা, লবণ, সরিষার তেল, পেঁয়াজ, ধনিয়া পাতা ও কাঁচা মরিচ কুচি ব্লেন্ড করে ভালো করে মিশিয়ে নিবেন। 

হাতের মুঠোয় নিয়ে চেপে চেপে মুঠো কাবাবের আকৃতি করে নিন। এরপর গরম তেলে ভেজে তুলুন। পছন্দের সস দিয়ে সুস্বাদু মুঠো কাবাব পরিবেশন করুন।

৭ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন