Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২১, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

কুমিল্লা

কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডেইলি বাংলাদেশ মিরর
১২ দিন আগে বুধবার, অক্টোবর ২১, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লায় ৫২ কেজি গাঁজা ও ১টি ট্রাক সহ ২জন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা।

কুমিল্লায় কর্মরত এসআই (নিঃ)/মোঃ মামুনুর রশিদ, এসআই মোঃ নজরুল ইসলাম, এএসআই মোঃ ইলিয়াস ও সংগীয় ফোর্স সোমবার কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চট্টগ্রাম-টু-ঢাকাগামী আলেখারচরস্থ এশিয়া এয়ারকন বাস কাউন্টারের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করাকালে ঢাকা মেট্রো-ট-১৬-৩১২৮ রেজিঃ নম্বরের একটি বড় ট্রাক গাড়ী পদুয়ার বাজার বিশ্বরোডের দিক হতে আসতে দেখে গাড়িটি থামানোর জন্য সংকেত দিলে ব্যারিকেড অতিক্রম করতে না পেরে গাড়িটি থেমে ডিবি পুলিশ চিনতে পেরে ২ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করেন। আটককৃত আসামীরা হলো: ১। মোঃ আব্দুর রহিম (২০), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, মাতা- মোসাঃ রওশন আক্তার বেগম, সাং-গণপতিপুর, পোঃ শিশাহাট, থানা- পোরশা, জেলা- নওগাঁ, ২। মোঃ মাহফুজ (১৮), পিতা- মোঃ হাশেম আলী, মাতা- মোছাঃ মোরশেদা, সাং- শেরপুর, পোঃ এনায়েতপুর, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ। বড় ট্রাক গাড়িটি তল্লাশী করে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

১২ দিন আগে বুধবার, অক্টোবর ২১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন