Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লা

কুমিল্লায় হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

ডেইলি বাংলাদেশ মিরর
১৬ দিন আগে সোমবার, জুন ৮, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে ইব্রাহীম হাসান ইবু (২৩) হত্যা মামলার এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব -১১, সিপিসি-২।

গত ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘঁনায় নিহতের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। 

এই ঘটনার পরপরই র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল এই হত্যা মামলার এজাহারনামীয় ২ নং ও ৩ নং আসামীকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো: রানা (২৩), পিতা-রশিদ মিয়া ও মোঃ রমজান (৩৫), পিতা-ফজলু মিয়া, উভয় সাং-চম্পকনগর (সাতরা), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ দিন আগে সোমবার, জুন ৮, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন