Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

জাতীয়

কুমিল্লায় ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেইলি বাংলাদেশ মিরর
৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
# ফাইল ফটো

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নুরপুর চৌমুহনী এলাকা হতে ১,৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি।

 

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নুরপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১,৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিন চর্থা গ্রামের মোঃ সুমন মিয়া এর ছেলে আরাফাত রহমান (১৯)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন