Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, জুলাই ১৯, ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

জাতীয়

এইচএসসির ফল প্রকাশ হবে ২৬ নভেম্বর

ডেইলি বাংলাদেশ মিরর
১ দিন আগে রবিবার, জুলাই ১৯, ২০২৬
# ফাইল ফটো

আগামী ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশিত হবে।

২০ নভেম্বর (সোমবার) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, ফল প্রকাশের জন্য ২৬-২৮ নভেম্বরের মধ্যে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে ২৬ তারিখ ফল প্রকাশ করা হবে। লিখিত চিঠি পেলে বিস্তারিত জানা যাবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। সারা দেশে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

১ দিন আগে রবিবার, জুলাই ১৯, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন