Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, নভেম্বর ২৫, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা

ডিবি-সিআইডি পরিচয়ে স্বামীকে অপহরণ, স্ত্রীকে জিম্মি করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার:
৪ ঘন্টা আগে বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
# ফাইল ফটো


কুমিল্লার বুড়িচংয়ে ডিবি ও সিআইডি পুলিশের পরিচয় দিয়ে এক দম্পতির বাড়িতে ঢুকে স্বামী  মোঃ মোশারফ হোসেনকে অপহরণ এবং স্ত্রী কুলছুমকে জিম্মি করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং ভুক্তভোগী নারীর ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগও করা হয়েছে। পরে অপহৃত মোশারফ হোসেনের জীবন রক্ষায় পরিবারের সদস্য ও স্বজনদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে দেড় লাখ টাকা পাঠাতে বাধ্য করা হয় বলে আদালতে দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন কুলছুম।


আদালতে দাখিল করা অভিযোগের বিবরণ অনুযায়ী, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পারিকলপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই দম্পতি। গত ৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে একটি কালো রঙের হাইয়েস গাড়িতে করে ৭-৮ জন ব্যক্তি ওই বাড়ির সামনে আসেন। তাঁদের মধ্যে কয়েকজন নিজেদের ডিবি ও সিআইডি পুলিশের সদস্য পরিচয় দেন। পরে তাঁরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করেন।


অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীদের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে বাড়ির বাইরে যেতে বাধা দেন। একপর্যায়ে স্বামীকে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে স্ত্রীকেও অপহরণ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি অজ্ঞাত কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।