কুমিল্লায় ক্রীড়াপ্রেমী তরুণদের অংশগ্রহণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "SpoCarnival 2.0"। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) কে. আলী স্পোর্টস কমপ্লেক্সে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টটির আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহরিয়ার আহম্মেদ সোহান, আবদুল্লাহ আল নাঈম, কায়কোবাদ আহমেদ অনাবিল, যাবের ও যাহিন। আয়োজনকে সফল করতে সহযোগিতা করছে ড্রেসিংরুম, চিল টেবিল, হালাল ব্রাদার্স এবং বায়োনার্ডস্।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।