Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আইন-আদালত

বাদামের আড়ালে গাঁজা বিক্রি

ডেইলি বাংলাদেশ মিরর
২৯ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
# ফাইল ফটো

তেজগাঁও থানা পুলিশ রাজধানীতে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে । এসময় তাদের কাছ থেকে এক হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতাররা হলেন- আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং মো. রমজান আলী (৪৫)। এদের মধ্যে আজিজ ও জাহিদুল সম্পর্কে চাচা-ভাতিজা। এছাড়া রমজান ও আজিজ পরস্পর বেয়াই।


পুলিশ জানায়, অভিযুক্তরা বাদাম বিক্রির আড়ালে গাঁজা বিক্রি করতেন । বাদামের প্যাকেটের মতো করেই এসব গাঁজা প্যাকেটজাত করা হতো ।