Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

কুমিল্লা

ফুলেল শ্রদ্ধায় জাতীয় পতাকার রূপকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের শেষ বিদায়

0
৪ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
# ফাইল ফটো

জাতীয় পতাকার রূপকার কুমিল্লার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ন দাস-কে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার সর্বস্তরের মানুষ।

শনিবার বিকেলে কুমিল্লা মহানগর টাউন হল মাঠে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সম্মানিত সদস্য নাজমুল হাসান পাখী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ছামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন, মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আতিক উল্লাহ খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক।